
৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাসদ
নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর ২০২৬ শনিবার বিকেলে সিপাহি জনতার অভ্যুত্থানের ৫১তম বার্ষিকীতে বাংলাদেশ জাসদের আলোচনা সভা স্থায়ী কমিটির সদস্য শ্রমিকনেতা জনাব আবদুল কাদের হাওলাদারের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব মুশতাক হোসেন, বাদল খান ও করিম সিকদার। সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন।
নেতৃবৃন্দ ৭ নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থানের স্থপতি শহীদ কর্নেল আবু তাহেরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের পারস্পরিক রক্তক্ষয়ী দ্বন্দ্বের কারণে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল অংশ সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে এর ফলে তীব্র প্রতিক্রিয়া ও অস্থিরতা সৃষ্টি হয়। একটি নৈরাজ্যকর অবস্থা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা সিপাহী জনতার অভ্যুত্থানের ডাক দেয়। তৎকালীন জাসদ নেতৃত্ব তাকে সমর্থন দেন।”
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗