
লালপুরে আইডি হ্যাকিং ও চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
শনিবার ভোর রাতে লালপুর থানার মনিহারপুর এলাকার একটি আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের আশরাফ আলীর ছেলে লালন আহম্মেদ (২৮), আঃ মালেকের ছেলে হৃদয় আলী (২৪) এবং শফিকুল ইসলামের ছেলে সিজান আলী ওরফে সজিব (১৯)। পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত লালন ও সিজানের বিরুদ্ধে এর আগেও লালপুর থানায় মারামারি ও সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗