8 November 2026, 09:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 7 November 2026, 22:31 · Latest coverage: 7 November 2026, 22:31

Primary story

মেয়াদহীন বাটার, পোড়া তেলে চানাচুর, খামিতে মাছি; ফুলকলিকে ৬ লাখ টাকা জরিমানা

· Bangladesh

চট্টগ্রামের পরিচিত খাদ্যপ্রতিষ্ঠান ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল লেবেল ও মেয়াদবিহীন বাটার। চানাচুর ও মটরভাজা তৈরি হচ্ছিল পোড়া তেলে। ডালডায় পলিথিন ও ময়লা, খামি ও টোস্ট পাউডারে মাছি, সংরক্ষণস্থলে তেলাপোকার বিচরণ। কারখানার মেঝে, কেক-রুটি তৈরির ডাইস ও খামিও ছিল অপরিষ্কার। এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

একই দিন চট্টগ্রামের শপিং ব্যাগ সুপারশপ ও কাহওয়া ক্যাফেতেও অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠান দুটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন নিরাপদ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest