
গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা–২০২৬।
শনিবার (৭ নভেম্বর) গোদাগাড়ীর পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিনা এন্ট্রি ফিতে আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি জেলার আটটি দল অংশগ্রহণ করে। সকাল থেকে শুরু হওয়া খেলা দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার অধ্যাপক আব্দুল খালেক আমির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗