
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণ আহত
চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর চাড়ালিয়াহাট সড়কের আমতলী সংলগ্ন বাইশ্যরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মুছা আহমদের ছেলে মুহাম্মদ মোবারক (৩১), একই এলাকার মো. আকবরের ছেলে জিমান (২০), ধমধমা গ্রামের চিত্তরঞ্জনের ছেলে সাগর (২৫), দিলীপ চন্দ্র নমের ছেলে সৌরভ নম (২০) এবং সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের সঞ্জু চক্রবর্তীর ছেলে বাবলু চক্রবর্তী (১৭)।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
