নগরীর পুকুরগুলিকে পুনর”জ্জীবিত ও প্রাকৃতিক এ জলাধারগুলিকে বাঁচাতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে – মঞ্জু
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজর”ল ইসলাম মঞ্জু বলেছেন, মহানগরীর পরিবেশ সুরক্ষায় বিদ্যমান পুকুরগুলির ভূমিকা অত্যন্ত গুর”ত্বপূর্ণ। সে কারণে নগরীর ব্যবহার অনুপযোগী পুকুরগুলিকে পুনর”জ্জীবিত এবং প্রাকৃতিক এ জলাধারগুলিকে বাঁচিয়ে রাখতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।
নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রিয় এই শহরটাকে যতটুকু সম্ভব সুন্দর পরিবেশে ফিরিয়ে আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন এখন সম্মিলিতভাবে এই সৌন্দর্য ধরে রাখতে হবে। তিনি পূর্বের অভ্যাস পরিবর্তন করে পরিচ্ছন্ন শহর গড়ার কাজে খুলনা সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি প্রশাসক শনিবার সকালে নগরীর তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার পুকুরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নগরবাসীকে শারীরিক পরিশ্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘স্বাস্থ্যকর শহর’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
