কেকেবিএইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) ৭ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুর”ত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নতুন করে ভাবার সুযোগ সৃষ্টি করে। জাতীয় সংহতি মানে সবাইকে একই মতের অনুসারী হতে হবে, এমন নয়; বরং ভিন্নমত ও ভিন্ন অবস্থান থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতাই প্রকৃত সংহতি। তিনি আরও বলেন, ইতিহাস কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়; ইতিহাসের প্রতিটি ঘটনাকে তথ্য, যুক্তি ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির আলোকে মূল্যায়ন করা প্রয়োজন। জাতীয় জীবনে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন বিভেদ, বিদ্বেষ কিংবা সংঘাতের কারণ না হয়। প্রতিশোধ ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও দায়িত্বশীলতার চর্চার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদান বা কর্মসংস্থানের উপযোগী জনশক্তি তৈরির প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান সৃষ্টি, মুক্তচিন্তা, যুক্তিবাদ, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের কেন্দ্র। শিক্ষার্থীদের ইতিহাস জানতে, প্রশ্ন করতে, যুক্তিনির্ভর চিন্তা করতে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশপ্রেমের প্রকৃত প্রকাশ ঘটাতে হবে সততা, দায়িত্বশীলতা, দুর্নীতিমুক্ত মানসিকতা এবং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর মাধ্যমে। তিনি কেকেবিএইউকে মানসম্মত শিক্ষা ও গবেষণার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুর”ত্বারোপ করেন। এবং গণতন্ত্র, জনগণের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুর”ত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ার”ল হক জোয়ারদার, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এটিএম আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজান্জ্জুামান। তাদের মধ্যে অনেকে সে সময়ে দেশের পরিবেশ পরিস্থিতি ও ঘটনাবলির সম্পর্কে বক্তব্য রাখেন। তারা ংজাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তর”ণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকার ওপর গুর”ত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান (ইনচার্জ) ড. মোঃ মুঈন উদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

