৮ নভেম্বর ২০২৬, ০০:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৭ নভেম্বরের শিক্ষা নিয়ে স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে -মোহাম্মদ মাহফুজুর রহমান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২৩:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ২৩:৩০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

৭ নভেম্বরের শিক্ষা নিয়ে স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে -মোহাম্মদ মাহফুজুর রহমান

· শিক্ষা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, বিগত বছরগুলোতে আমরা দেখেছি কীভাবে ফ্যাসিবাদের দোসররা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে এবং দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে এ দেশের মানুষ দ্বিতীয়বারের মতো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বির”দ্ধে নিজেদের আপসহীন মনোভাব প্রকাশ করেছে। তিনি বলেন, আজকের ৭ নভেম্বরের শিক্ষা হলোÑআমাদের এই অর্জিত স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। জনগণের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন এবং ন্যায়বিচারভিত্তিক একটি বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে আমাদের সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবে না, যেখানে থাকবে না কোনো বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজ বা আধিপত্যবাদের কালোছায়া। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর শান্তিধাম মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু র”বাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, তারবিয়াত সেক্রেটারি মাওলানা শেখ মো. অলিউল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, সমাজ কর‌্যাণ সেক্রেটারি ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এডভোকেট শফিকুল আলম লিটন প্রমুখ। মহানগরী আমীর আরও বলেন, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক জনতা এবং সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভূখ-গত অখ-তা রক্ষার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল। আজকের এই পবিত্র দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদদের, যাঁদের রক্তে এবং ত্যাগে সেদিনের সংকটময় মুহূর্তে দেশ রক্ষা পেয়েছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের পটভূমি সবাইকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য নানামুখী গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছিল। বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে চক্রান্তকারীরা বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে এ দেশের সাধারণ সিপাহি এবং আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। তারা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও অভ্যন্তরীণ সকল স্বৈরাচারী চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে দেয়। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেবল সুরক্ষা দেয়নি, বরং জাতির মনে নতুন আশার সঞ্চার করেছিল। এই দিনটি আমাদের শিক্ষা দেয় যে, দেশের জনগণ যখনই ঐক্যবদ্ধ হয়, তখন কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তিই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গ্রাস করতে পারে না।

তিনি বলেন, আসুন, ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই। একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আমাদের যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের শপথ গ্রহণ করি। অপরদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে খুলনা জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা কবির”ল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী, হাফেজ আমিনুল ইসলাম, মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, অফিস সেক্রেটারি আশরাফুল আলম, অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, খান গোলাম রসুল প্রমুখ।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ