গিলাতলা ৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ শাহজাহান আলী আর নেই
স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা মীরপাড়ার বাসিন্দা ও গিলাতলা ৪নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ শাহজাহান আলী (৭২) আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। তার নামাজে জানাযা গতকাল যোহর বাদ মীরপাড়া মরহুমের নিজস্ব বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। এসময় জানাযায় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজি সালাউদ্দিন এস্টেট অফিসার, কেসিসি ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, এস এ রহমান বাবুল, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মীর কায়ছেদ আলী, কাজী মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম, শুকুর আলি, ইউপি সদস্য হাফেজ মাওলানা মুহাঃ গোলাম মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমার ভাগনা শেখ মোশাররফ হোসেন সোহাগ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
