
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত ২; দু’ঘণ্টা অবরোধে অচল সড়ক
ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন এক পক্ষের লোকজন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তাদের মধ্যে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
