আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে জন্মনিয়ন্ত্রণ বড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গত চার মাস ধরে এসব ওষুধের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। একই সঙ্গে প্রয়োজনীয় জনবলের অভাবে ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কার্যক্রম।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অনুমোদিত ৫৪টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২৯ জন। শূন্য রয়েছে ২৫টি পদ। ফলে সীমিত জনবল দিয়ে পুরো উপজেলার সেবা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের।
কার্যালয়ের দাপ্তরিক তথ্য অনুযায়ী, কার্যালয় ও মাঠপর্যায়ে মোট ১৪ ধরনের পদে ৫৪ জন কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত জনবল রয়েছে। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ২৯ জন। সবচেয়ে বেশি জনবল সংকট রয়েছে পরিবার কল্যাণ সহকারী পদে। এ পদে ২৩ জনের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১১ জন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

