
বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে করবেন আবেদন
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা পাবেন ওমরাহ পালনের সুযোগ। এ জন্য আগ্রহীদের নুসুক অ্যাপের মাধ্যমে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিশেষ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বরজুড়েই প্রতিদিন প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ।
লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ বহন করবে সৌদি সরকার। আকর্ষণীয় এই প্যাকেজে থাকছে
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

