
মেহেরপুর বিশ্ববিদ্যালয়সহ নতুন করে যুক্ত চারটি, বের হয়নি যবিপ্রবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও চারটি নতুন করে যুক্ত হয়েছে। অপরদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এই প্রক্রিয়া থেকে বের হয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জিএসটি গুচ্ছে থাকছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ নভেম্বর ভিসিদের আরেকটি সভায় ভর্তি আবেদনসহ জিএসটি নিয়ে বিস্তারিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
