
দুই বিভাগের অনুমোদন পেতে যাচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশেষজ্ঞ প্রতিনিধিদল।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষা পরিবেশ ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। এতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরুর প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ইউজিসির বিশেষজ্ঞ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আটতলাবিশিষ্ট অস্থায়ী একাডেমিক ভবন সরেজমিন পরিদর্শন করেন। দুটি বিভাগের চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে তাঁরা এ পরিদর্শন করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗