
পুলিশের নাকের ডগায় মিছিল, ফেসবুকে দম্ভভরে ঘোষণা ছাত্রলীগ নেতার
বোয়ালখালীতে থানার মাত্র ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। রবিবার ভোরে সংগঠনটির নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে ১১ থেকে ১২ জন নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। পরে মিছিলের ভিডিও ফেসবুকে প্রকাশ করে থানার দূরত্ব উল্লেখ করে দম্ভভরে ঘোষণাও দেন তিনি।
১ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন ওয়াসিম। ক্যাপশনে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম….!’
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে একটি ব্যানার রয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছবি যুক্ত করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার আগমন শুভেচ্ছার স্বাগতম। চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ওয়াসিম আল ইমন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗