
গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা
মেহেরপুরের গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ, প্রাণের টানে একস্রোতে’ এবং ‘প্রাথমিক শিক্ষার আলোয় গড়ব আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে আজ রবিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সভাপতি গোলাম ফারুক।
এতে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন এটম, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুকুল, সংগঠনের নির্বাহী সভাপতি মাসুদুজ্জামান, সিনিয়র সহসভাপতি ও প্রধান শিক্ষক রাশিদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক জসীমউদ্দিন, সহকারী শিক্ষক তানভীর কবির ও সাইফুল্লাহ এবং সহসভাপতি ও প্রধান শিক্ষক ফারুকে আযম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


