
ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের নান্দাইলে ডাম্পট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুইজন পিকআপভ্যানে ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
মূল প্রতিবেদন: Mymensingh Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

