৮ নভেম্বর ২০২৬, ২০:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শেরপুরে আধুনিক পুলিশ অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৮:৪৩

প্রধান সংবাদ

Dainik Jahan বাংলা

শেরপুরে আধুনিক পুলিশ অফিসার্স মেস নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

· বাংলাদেশ

পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাপ্তরিক সফরকালে আবাসন সংকট নিরসনে শেরপুর জেলায় একটি আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) শেরপুর সদর থানার পাশে প্রস্তাবিত এই অফিসার্স মেস নির্মাণের জন্য নির্ধারিত স্থান সরেজমিন পরিদর্শন করেছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বা অন্যান্য স্থান থেকে পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাপ্তরিক কাজে শেরপুর জেলা সফরকালে তাদের বিশ্রামের কিংবা রাত্রিযাপনের জন্য জেলা পুলিশের নিজস্ব কোনো স্থায়ী ব্যবস্থা ছিল না। ফলে তাদের প্রধানত সার্কিট হাউজে অবস্থান করতে হতো, যেখানে মাঝে মাঝে রুম খালি না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হতো। এই সংকট স্থায়ীভাবে নিরসনে পুলিশ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় শেরপুর জেলায় একটি আধুনিক অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি। উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের অন্য তিনটি জেলায় ইতোমধ্যে অফিসার্স মেস থাকলেও শেরপুরে এতদিন এই সুবিধা ছিল না।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ