
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।
রবিবার দুপুর একটার দিকে দপদপিয়ার পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে ছাত্রলীগ সভাপতি সিরাজ মোল্লাকে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে আসামির তিন ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
