৮ নভেম্বর ২০২৬, ১৯:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মেহেরপুরে গাড়ির চাপায় ৫ বছরের শিশু নিহত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৪

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

মেহেরপুরে গাড়ির চাপায় ৫ বছরের শিশু নিহত

· বাংলাদেশ

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফারহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে পরিবারের সদস্যদের সঙ্গে অসুস্থ এক আত্মীয়কে দেখতে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে যাচ্ছিল ফারহান। সে চাঁদপুর গ্রামের রায়হানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অটোরিকশায় যাত্রাকালে ফারহান তার দাদার কোলে গাড়ির সামনের আসনে বসে ছিল। পথিমধ্যে চলন্ত অটোরিকশা থেকে নিচে পড়ে যায় সে। এ সময় একই অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ