
একাত্তরের পরাজিত শক্তি এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একাত্তর ও ২০২৪ সালের পরাজিত শক্তি আজ একই সুরে কথা বলছে।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার সক্ষমতা নেই বলেই তারা বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তাদের সঙ্গে নেই। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাতীয়তাবাদী শক্তির সঙ্গে রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗