
এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
গত বছরের বিজয়ী ও মাহির ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তার মাথায় পরিয়ে দেন বিজয়ীর মুকুট। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।
আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চলের পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের এই অভিনেত্রী।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



