
ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচের খোঁজে বাফুফে
ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে সেই দুই ম্যাচে প্রধান কোচ পিটার বাটলারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে।
জানা গেছে, পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি নিজ দেশ ইংল্যান্ডে চিকিৎসাধীন। আপাতত তার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ৩১ অক্টোবর থেকে চট্টগ্রামে প্রস্তুতি শুরু করেছেন ঋতুপর্ণা-আফঈদা-তহুরা-মনিকারা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗