৮ নভেম্বর ২০২৬, ১৯:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ১৯:৩৪

প্রধান সংবাদ

Mymensingh Pratidin বাংলা

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

· বাংলাদেশ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা যেভাবে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, একইভাবে আসন্ন কালীপূজাতেও নজরদারি অব্যাহত রাখতে হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে লাগিয়ে একটি কার্যকর তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ