
চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, ছুরির আঘাতে রক্তাক্ত ৪
চট্টগ্রাম নগরীর ফটিকছড়ি উত্তরে হেঁয়াকো বাজারে পূর্বশত্রুতার জেরে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে চারজন আহত হয়েছেন। আহতদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে ‘ভোজন রসিক’ নামে একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৌধুরীর ছেলে শাকিল চৌধুরী রনি, স্থানীয় বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল এবং ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে যুবদলকর্মী ঘোষণা কবির।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗