8 November 2026, 20:29 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

দেশসেরা জাতীয় সমবায় পদক অর্জন করলেন মো: জসিম উদ্দিন

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 8 November 2026, 19:43 · Latest coverage: 8 November 2026, 19:43

Primary story

দেশসেরা জাতীয় সমবায় পদক অর্জন করলেন মো: জসিম উদ্দিন

· Bangladesh

৫৫তম জাতীয় সমবায় দিবসে দেশের শ্রেষ্ঠ সমবায় হিসেবে চাঁদপুর চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জসিম উদ্দিন জাতীয় সমবায় পুরস্কার- ২০২৫ অর্জন করেছেন।

রোববার ৮ নভেম্বর সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছ থেকে এ পদক গ্রহণ করেন। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে তাকে সম্মাননা স্মারক, চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

মো. জসিম উদ্দিন এর আগেও ২০০৮ সালে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সমবায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে বেকার যুবকদের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি, দারিদ্র্য বিমোচন এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest