
জাতীয় সংসদ চত্বর ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা : প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
