
মতলব দক্ষিণে সমবায় দিবস পালিত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়। করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
