৯ নভেম্বর ২০২৬, ২২:১৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২০:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২০:৫৬

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

‘ডেকচি’ গায়েবের অভিযোগ, মাজারে গিয়ে হিসাব মেলালেন প্রশাসক শাহাদাত

· বাংলাদেশ

চট্টগ্রামের হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ডেকচি নিয়ে বিতর্ক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ তুলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও তাঁর অনুসারীদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বিভিন্ন ব্যক্তি। অভিযোগের জবাবে এবার মাজারে গিয়ে সরেজমিনে ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের হিসাব মিলিয়েছেন শাহাদাত। তাঁর দাবি, মাজারের সম্পদ লুটপাট হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে।

রোববার (৮ নভেম্বর) মাজার পরিদর্শনে গিয়ে সরঞ্জামগুলো গণনা করেন চসিক প্রশাসক। বর্তমান পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণের সময় তৈরি করা হিসাবের সঙ্গে মজুত মিলিয়ে দেখেন তিনি। ওই হিসাবে ছোট-বড় মিলিয়ে ৩২টি ডেকচি পাওয়া গেছে।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের শাহাদাত বলেন, আগের মাজার কমিটির বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি, মাজারের আঙিনার বড় কয়েকটি গাছ কেটে ফেলা এবং বিভিন্ন সরঞ্জাম আত্মসাতের অভিযোগ রয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ