
‘চট্টগ্রাম ও মোংলা বন্দরের আর্থিক অনিয়ম বরদাশত করা হবে না’
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠকে বিগত সরকারের আমলের আর্থিক অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে।
বৈঠকে জানানো হয়েছে যে, সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের দায়মুক্তি দেওয়া হবে না। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না- মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কঠোর বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তি এবং সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক এবং মুস্তাফিজুর রহমান ভূঁইয়া অংশগ্রহণ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
