
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আইসিবিতে বিশেষ দোয়া ও মিলাদ-মাহফিল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রবিবার বাদ যোহর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান ইমাম, আইসিবির ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


