৮ নভেম্বর ২০২৬, ২২:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নীলফামারীতে প্রান্তিক কৃষকের মাঝে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২২:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২২:২৩

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

নীলফামারীতে প্রান্তিক কৃষকের মাঝে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ

· বাংলাদেশ

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি ১,৫০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং বিভিন্ন ধরনের সার।

নীলফামারী সদর এবং ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে উক্ত কৃষি উপকরণ সমূহ বিতরণ করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। নীলফামারী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং অত্র এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ