৮ নভেম্বর ২০২৬, ২২:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাগমারায় দুই কীটনাশক ব্যবসায়ীর জরিমানা

সূত্র: Sonali Sangbad / বাংলাদেশ

সংবাদ থেকে

বাগমারা প্রতিনিধি: বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

রোববার বিকেলে হাটগাঙ্গোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, বাজারে কীটনাশকের দোকানে লাইসেন্স ও মেয়াদ সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় খোলা বাজারে বেশি দামে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, জনস্বার্থে ও কৃষকদের নিরাপদ কীটনাশক প্রাপ্তি নিশ্চিত করতে বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে। লাইসেন্স বিহীন ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানান।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর