
রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১৪২ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রেঞ্জাধীন বিভিন্ন জেলায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় মোট ৫৫টি মামলা ও ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ৬০ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন এবং তদন্তাধীন মামলার ৬৬ জন আসামি রয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗