
সাংবাদিক শফিকুল ইসলাম খানের মায়ের মৃত্যুতে সিইউজের শোক
সাংবাদিক শফিকুল ইসলাম খানের মা আলহাজ্ব রাবেয়া খাতুন (৭১) আর নেই। রোববার (৮ নভেম্বর) ভোরে নগরীর কাট্টলীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
মরহুমা রাবেয়া খাতুন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। রোববার বাদ জোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শোকবার্তায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗