
ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ
এক ম্যাচ জিতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। গ্রুপের অপর ম্যাচে আজ শ্রীলঙ্কা ও ভুটান ২-২ গোলের নাটকীয় ড্র করাতে শেষ চারে জায়গা নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের।
‘এ’ গ্রুপের আগের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ। এদিকে, আজ ড্রয়ে শ্রীলংকার পকেটে এক পয়েন্ট, ভুটানের পকেটেও এক পয়েন্ট। ফলে বাংলাদেশ তাদের পরের ম্যাচ শ্রীলংকার বিপক্ষে হারলেও সেমিফাইনাল নিশ্চিত। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। সে হিসেবে গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত।
শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ ড্র হলে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠবে শ্রীলংকানরা। আর বাংলাদেশ জিতলে ভুটানের সামনে ক্ষীণ একটি সুযোগ থাকবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তাতে গোল ব্যবধানে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবে ভুটান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



