
সরকারি কর্মকর্তাদের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী
ঢাকা: সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রশাসনের কর্মকর্তাদের রাজনৈতিক সমর্থন থাকতেই পারে। তবে কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন একটি সরকারের সার্বিক সফলতার জন্য জরুরি। এসব বৈশিষ্ট্য শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗