৮ নভেম্বর ২০২৬, ২৩:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মাহফুজুর রহমান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:২৪

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মাহফুজুর রহমান

· বাংলাদেশ

# যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে কর্মী সমাবেশে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ জামায়াতের মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন,বাংলার জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়তে কাজ করছে জামায়াতে ইসলামী। আজ সমাজে সবচেয়ে বড় অভাব হল সৎ নেতৃত্বের। সমাজের যারা পরিচালক আছেন তারা যদি সৎ, ঈমানদার, ভালো মানুষ হতেন তাহলে সমাজে এত কষ্ট মানুষের হতো না।খাদ্যদ্রব্যে মানুষ ভেজাল দিতে পারত না। অন্যায়, অবিচার, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলো চলতো না। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারত’।

তিনি ৮ নভেম্বর রবিবার বিকালে নগরীর ফুলবাড়িগেট দলীয় কার্যালয়ে যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যোগীপোল ইউনিয়ন জামায়াতে ইসলামী এ কর্মী সমাবেশের আয়োজনে সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামাতের আমীর ও থানা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের দৌলতপুর ও খানজাহান আলী থানার আংশিক আমীর মাওলানা মোশাররফ আনসারী, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জামায়াতের মহানগর ব্যবসায়ীনেতা আজিজুর রহমান স্বপন, ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের যোগীপোল ইউনিয়নে শাখার সেক্রেটারি সরদার আল আমিন। সমাবেশ শেষে প্রধান অতিথি অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন ইউপি নির্বাচনে দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন শাখার আমীর ও থানা সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজের নাম ঘোষণা করেন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ