
প্রশাসনের মাধ্যমে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রবাহ রিপোর্ট : গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রশাসনের মাধ্যমেই তাদের রাজনৈতিক ইশতেহার বাস্তবায়ন করে থাকে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি সরকারি প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করছে। এটি একদম স্পষ্ট ও স্বাভাবিক কথা।’
রোববার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস বা সমর্থন থাকতেই পারে, এতে দোষের কিছু নেই। তবে পদ ও দায়িত্ব ব্যবহার করে কোনো ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে তা কেবল ভোটের মাধ্যমে ব্যালট পেপারে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗