৯ নভেম্বর ২০২৬, ০১:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ভাটারায় স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

ভাটারায় স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ভাটারা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়। তিনি বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে।

বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের বই পৌঁছানোর নির্দেশ ঃ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ