৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ · সর্বশেষ প্রতিবেদন: ৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি বলেছেন, ‘করবো সমবায় গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। দেশপ্রেম ইমানের অঙ্গ। প্রতিটি মানুষ নিজের দেশকে ভালোবাসে। আমরা একটি দেশে বাস করি। আমরা নিজের শোয়ার কক্ষকে যতটা নিরাপদ মনে করি দেশকেও ততটা নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি পরিবারকে, সমাজকে ভালো রাখতে চাই তাহলে দেশকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।

সে জন্য প্রধানমন্ত্রী বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। এ স্লোগান দেয়া একজন রাষ্ট্র নায়কের অনেক ঝুকিপূর্ণ। তারপরও তিনি দেশপ্রেমকে আলিঙ্গণ করেছেন, ধারণ করেছেন। সেজন্যই সত্য কথাগুলো অবলিলায় বলে যাচ্ছেন। এটি আমাদের সমাজের জন্য অনুপ্রেরণা। আমরা দেশকে ভালোবাসবো। রাজনীতি থাকবেই। ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো। এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য। মাঝে মাঝে কিছু দুষ্ট লোক দুষ্টামি করবে। কিন্তু জনগণ ঠিকই আবার বুঝতে পারবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখনই কেউ সীমানা লঙ্ঘন করেছে তখনই মানুষ সম্মিলিতভাবে তাদের প্রতিহত করেছে। এখান থেকে আমাদের শিখতে হবে।

হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সমবায় মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. রনি মিয়া। সমবায়ী সজীব চন্দ্র গোপের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সমবায়ী অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, মো. নূর ইসলাম, মো. খেলু মিয়া প্রমূখ। এবারের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায় গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ