হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন স্মৃতিস্তম্ভের নিচের অংশে ছড়িয়ে পড়ে। এতে ওই অংশের বেশ কিছু জায়গা পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছেন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗