৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব: হৃদয়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২২:১৬ · সর্বশেষ প্রতিবেদন: ৮ নভেম্বর ২০২৬, ২২:১৬

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

৩৫০ রান তাড়া করেও জেতা সম্ভব: হৃদয়

· খেলা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড পেরিয়ে যেতে হবে অনেকদূর। ইতোমধ্যেই ৩১৫ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে কঠিন সমীকরণ দেখে হাল ছাড়তে রাজি নন তাওহীদ হৃদয়। টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করা তরুণ ব্যাটারের বিশ্বাস, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। ফলে শুরুটা ভালো হলে ৩৫০ রানের আশপাশে লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ৩১৫ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৫৬ রান করা ক্যারিবীয়দের বিপক্ষে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের সুবাদে ৩৮৬ রান তুলেছিল স্বাগতিকরা। তাতে ৩০ রানের লিডও পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৩৪৫ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হৃদয় জানালেন, সিলেটের উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য উপযোগী। তাই বড় লক্ষ্য পেলেও লড়াইয়ের আশা দেখছেন তিনি। হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে এটা লাল বলের খেলা। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে মনে হয় রান তাড়া করা সম্ভব। কালকে ওরা কত রানের লক্ষ্য দেয়, সেটা দেখে আমাদের পরিকল্পনা করতে হবে।’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ