
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ব্যাপক সাড়া পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন।
আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য জানিয়েছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।
ঢাকা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗