
‘আমার ছোট ছেলেটাও চলে গেছে’, দুই ছেলে হারিয়ে নিঃস্ব বাবা-মা
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বড় ভাইয়ের মৃত্যুর দুই দিনের মাথায় মারা গেল লাইফ সাপোর্টে থাকা ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর আরব (১০ মাস)। ডেঙ্গুর পাশাপাশি হাম ও নিউমোনিয়ার উপসর্গেও ভুগছিল শিশুটি।
সোমবার (৯ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় বলে জানান তার বাবা মোহাম্মদ কবির। দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মোহাম্মদ কবির ও মা আয়েশা বেগম।
এর আগে শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় আরবের ১০ বছর বয়সী বড় ভাই মোহাম্মদ আরাফাত। তারও ডেঙ্গু হয়েছিল। পরে দেখা দেয় হাম ও নিউমোনিয়ার উপসর্গ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗