9 November 2026, 14:37 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 9 November 2026, 12:31 · Latest coverage: 9 November 2026, 12:31

Primary story

প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে জার্মানি

· International

জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার প্রবীণ রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন জোটের সমর্থন নিশ্চিত হলে তিনিই হতে পারেন জার্মানির প্রথম নারী রাষ্ট্রপ্রধান।

রবিবার (৮ নভেম্বর) মধ্য ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে আইগনারকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথা জানান মের্ৎস। সোমবার সিডিইউ ও তার সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোটের দলগুলোকে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest