
নোয়াখালীতে জায়গা জমির বিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলায় জায়গা জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২২ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভগ্নিপতি মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার কড়ইতলা গ্রামের নাদু মহুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম মনা বেপারি বাড়ির আব্দুল খালেক বুলুর ছোট ছেলে। আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
