10 November 2026, 04:15 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

X-FUSION TAG MARKETS এর হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 9 November 2026, 13:56 · Latest coverage: 9 November 2026, 13:56

Primary story

Dhaka News24 Bangla

X-FUSION TAG MARKETS এর হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ

· Crime

নিজস্ব প্রতিবেদক: MTFE, ইউনিপে ও যুবককে ঘিরে অতীতের বিতর্কের পর এবার আলোচনায় এসেছে X-FUSION TAG MARKETS (এক্স ফিউশন ট্যাগ মার্কেটস)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় হাজার কোটি টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ফরেক্স ট্রেডিং, এআই-নির্ভর ট্রেডিং এবং Binance, USDT ও Bitcoin-এর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলোভনমূলক বিজ্ঞাপনে আকৃষ্ট করা হচ্ছে। ১ হাজার ডলার বিনিয়োগে মাসে ১৫০ থেকে ৩০০ ডলার আয়ের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগে ইঞ্জিনিয়ার আতিকুর রহমানসহ অন্তত ৪৮ জনের একটি নেটওয়ার্কের কথা জানা যায়। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম কথিত ফরেক্স নামীয় X-FUSION TAG MARKETS (এক্স ফিউশন ট্যাগ মার্কেটস)। সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে এরশাদ (রাজশাহী ) , আজাহার (রাজশাহী, বাগমারা ,তাহেরপুর), ডলার জাইবুর (রাজশাহী, বাগমারা ,ভবানীগঞ্জ ইত:পূর্বে পিএলসি সহ একাধিক স্ক্যাম কোম্পানির মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে রাজশাহীতে কিনেছেন একাধিক ফ্ল্যাট), হোসাইন আলী ( মানিকপুর বড়াইগ্রাম, নাটোর, মবিল ব্যবসায়ী হতে বর্তমানে কোটিপতি বনে গেছেন ), ফোরকান , খাইরুল, মোয়াজ্জেম, সাইফুল মামা (কুমিল্লা ইতোঃপূর্বে ডিজিটাল এএফসি কয়েন এর মাধ্যমে পাচার করেছেন প্রায় ৩০০ কোটি টাকা), সাখাওয়াত (ঢাকা) সোহেল রানা, (ঢাকা) মজিদ (নাটোর), জুয়েল (সিরাজগঞ্জ) মহিউদ্দিন জামিল (ঢাকা ইতঃপূর্বে হিলটন এপেক্স, MTFE, ক্রস মার্কেট সহ একাধিক স্ক্যাম কোম্পানিতে ছিলেন) মোয়াজ্জেম, সাদ্দাম, নাজমুল ( রাজশাহী ভবানীগঞ্জ), জাফর (পুঠিয়া ইতিপূর্বে ডিজিটাল ইনভেস্টমেন্ট ও এএফসি কয়েনের মাধ্যমে হাতিয়ে নিয়েছে প্রায় ২ কোটি টাকা), সহ চট্টগ্রাম, ফেনী, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, বরিশাল, ময়মনসিংহ, আরো অন্তত ৩০ টি জেলার অঙ্গাতনামা বিভিন্ন লোকজন প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছেন।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest