
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে বেকারিতে ১ লাখ টাকা জরিমানা
সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে বেকারির ভেতরে বহুমুখী অনিয়ম ও অসঙ্গতি পরিলক্ষিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার,অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও রুটি প্রস্তুত করা,পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করা,ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত এবং তেল মেশানোর জন্য রঙের ব্রাশ ব্যবহার,কারখানার পাশে ময়লার ভাগাড় থেকে তীব্র দুর্গন্ধ ও মাছি ছড়ানো,অধিকাংশ পণ্যের বিএসটিআই (BSTI) সনদ না থাকা এবং মোড়কে পণ্যের উপাদান বা সঠিক তথ্য উল্লেখ না করা,মিক্সিং মেশিন ও বাসনপত্র অত্যন্ত নোংরা ও তেলচিটে থাকা,খাবার ঢাকার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার করা,মোড়কে অগ্রিম বা জালিয়াতির তারিখ প্রদান,নোংরা ও অপরিষ্কার ডিম সংরক্ষণ করা এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাদ্য প্রস্তুত করা,খাদ্য মজুদ করার স্থানেই স্টাফদের থাকার ব্যবস্থা করা এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানা।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় এসব অপরাধের দায়ে বেকারিটিকে ১ লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

