
শেরপুরে জমি নিয়ে বিরোধ: ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িতে আগুন
শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি কাজীরচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজা জসিমের বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে চাচা ও ভাতিজাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ কয়েকজন মিলে জিন্নাত আলীর ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗